from 0 review
6 Days 5 Nights
Specific Tour
Unlimited
Bengali, English
ঢাকা বিমান বন্দর থেকে আমাদের যার যার ফ্লাইট টাইম অনুযায়ী নেপালের ত্রিভুবন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবো। নেপাল ইমিগ্রশন এর সকল কার্যক্রম শেষ করে এয়ার পোর্ট থেকে নাগারকোটের উদ্দেশ্যে রওনা করবো। নাগারকোটে হোটেল চেক ইন করে নিজেদের মত সময় কাটাবো। নাগারকোটে সুর্যাস্ত আপনাকে নিয়ে যাবে অন্য লেভেলে। রাতে নাগারকোটে রাত্রি যাপন।
নাগরকোট থেকে সকালের নাস্তা শেষে পোখারার উদ্দেশ্যে যাত্রা। পথিমধ্যে চন্দ্রগিরি ক্যাবল কার রাইড করে নিবো এবং হাইওয়ে রেস্টুরেন্টে দুপুরের খাবার গ্রহণ। পথের চারপাশের দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। সন্ধ্যায় পোখারা হোটেলে চেক-ইন। রাতের খাবার খেয়ে নিজেদের মতো সময় কাটাবো। পোখারায় রাত্রিযাপন।
ভোরে হোটেল থেকে সারাংকোটে যাত্রা। সারাংকোটে সূর্যোদয় দেখে সকালের নাস্তা করে পোখারা সাইট সিয়িং। আমরা মূলত পোখারায় ফেওয়া লেক, সারাংকোট, গুপ্তেশ্বর গুহা, দেবী’স ফল এইসব দেখবো। এর সাথে পোখারায় রাফটিং/প্যারাগ্লাইডিং এবং বিভিন্ন এডভেঞ্চার এক্টিভিটিস স্পটগুলা আমরা ঘুরবো। তাই যারা যারা এক্টিভিটিসগুলো করতে ইচ্ছুক তারা সেগুলো নিজ নিজ খরচে সেরে নিবেন। পোখারায় রাত্রিযাপন।
পোখারা থেকে হোটেল চেক আউট করে বেরিয়ে পরবো কাঠমান্ডু এর উদ্দেশ্যে যাত্রা পথে বেশ কিছু দর্শ্নীয় স্থান দেখতে দেখতে পৌছে যাবো কাঠমান্ডুতে। হোটেলে চেকইন করে হাতে সময় থাকলে কাঠমান্ডুর আসে পাশে ঘুরে দেখবো এবং প্রয়োজনীয় শপিং করে নিবো। রাতে থাকবো কাঠমান্ডুতে।
সকালের নাস্তার পর কাঠমান্ডুর দর্শনীয় স্থান সমূহ- দরবার স্কয়ার, স্বয়ম্ভূনাথ স্তুপ।
কাঠমান্ডুতে সাইট সিয়িং এবং দর্শনীয় স্থানগুলো ঘুরাঘুরি করে পরিশেষে আমরা হোটেলে চলে আসবো।
যারা যারা শপিং করতে চান এইসময় নিজেদের মতো শপিং করে নিতে পারবেন। কাঠমান্ডুতে রাত্রিযাপন।
সকালের নাস্তা শেষে ত্রিভুবন এয়ারপোর্টে এর উদ্দেশ্যে রওনা দিবো। ইমিগ্রেশন শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো। ইনশাল্লাহ দুপুরের মাঝে ঢাকায় পৌঁছাতে পারবো।
Leave a Reply