from 0 review
3 days 2 nights
Specific Tour
20 people
Bengali, English
নীল পাহাড়, মেঘে ঢাকা আকাশ, শান্ত শহরের পরিবেশ আর পাহাড়ি জীবনের ছোঁয়া—সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ব্যস্ততা থেকে একটু দূরে, নিজের মতো করে সময় কাটানোর অপেক্ষা।
আমাদের সেবা সমূহঃ
=============
কর্পোরেট ট্যুর
গ্রুপ ট্যুর
ফ্যামিলি ট্যুর
কাষ্টমাইজ ট্যুর
ডে আউট ট্যুর
বাস টিকেট
শীপ টিকেট
এয়ার টিকেট
ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
হোটেল বা রিসোর্ট বুকিং
ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।
*****নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
ঢাকা থেকে রাতের বাসে যাত্রা শুরু।
সকালে বাস থেকে নেমে আমরা চলে যাবো হোটেলে। হোটেলে সাধারণত দুপুর ১২ টার পর চেক ইন টাইম। রুম এভেলেবল থাকলে রুমে তখনই চেক ইন করবো, আর না হলে রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা করে নিবো। এরপর চাদের গাড়ীতে করে চলে যাবো নিলগিরিতে।
নীলগিরিতে এক/দেড় ঘন্টা ঘুরে আমরা যাবো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এরপর চিম্বুক পাহাড় ও শৈল্যপ্রপাত ঘুড়ে দুপুরে চলে আসবো বান্দরবান শহরে।ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপর রুমে চেক-ইন করে সারাদিন নিজেদের মতো কাটিয়ে নিবো।
সন্ধ্যায় চাইলে নিজেদের মতো বার্মিজ মার্কেট ঘুরাঘুরি করতে পারেন। এরপর ডিনার করে হোটেলে রাত্রিযাপন।
সকালে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিবো। ১১ টার দিকে রুম চেক-আউট করে হোটেলের কমনরুমে সবাই লাগেজ রেখে দিবো। তারপর আমরা যাত্রা করবো প্রান্তিক লেকের উদ্দেশ্যে। প্রান্তিক লেকে আপনারা চাইলে লেকের পানিতে গোছলও করতে পারবেন বা নিজ খরচে ঐখানে বিভিন্ন রকমের এক্টিভিটিও করতে পারেন (বোটিং, কায়াকিং, জিপ লাইনিং) ইত্যাদি। এরপর দুপুরের খাবার শেষে আমরা ঘুরে দেখবো মেঘলা পর্যটন কেন্দ্র। সূর্যাস্ত দেখতে আমরা চলে যাবো নীলাচলে। সবাই এক সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় ফিরে আসবো হোটেলে। এরপর ফ্রি টাইম। আড্ডা গল্প শেষে রতের খাবার খাবো।। এরপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।।
ভোরে ঢাকায় পৌছাবো ইন শাহ আল্লাহ।
Leave a Reply